ময়মনসিংহের গফরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর ২টার দিকে উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলো- কুর্শাপুর গ্রামের মো: উমরের মেয়ে নাফিছা খাতুন (৪) ও মো: ইউসুফের ছেলে ইয়াসিন (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই–বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বৃষ্টির পানিতে ভিজে খেলাধুলা করতে কয়েকজন শিশুর সাথে বাড়ি থেকে বের হয় তারা। খেলার একপর্যায়ে নাফিসা ও ইয়াসিন বাড়ির পাশের একটি ডোবায় পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি ডোবায় ওই দুজনকে ভাসতে দেখেন স্বজনরা। এ সময় তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।






