উপকূলদীয় জেলা পিরোজপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। পিরোজপুর জেলা হাসপাতালে ১৮ জন করোনা রোগী ভর্তি রয়েছে। গত এক সপ্তাহে ৩০৯টি স্যাম্পলের মধ্যে ১১৩ জনের করোনা সনাক্ত হয়েছে।

জেলায় এ পর্যন্ত এক হাজার ৯৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মৃত্যু হয়েছে ৩৩ জনের।

তথ্য নিশ্চিত করে সিভিল সার্জন মো: হাসনাত ইউসুব জাকি বলেন, জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ করোনা প্রতিরোধ কমিটির এক সভায় সিদ্ধান্ত হয়েছে শনিবার থেকে জেলার পিরোজপুর, স্বরূপকাঠী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভা সকাল ছয়টা থেকে সাত দিনের লকডাউনে থাকবে। এ সময় ওষুধের দোকান, নিত্যপন্যের দোকান, কাচা বাজার সকাল ৮টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত খোলা থাকবে।