নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্রসহ যুবলীগ নেতা সামছুদ্দিনকে (৩৩) আটক করেছে র্যাব-৭। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ক্লোজার ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। সামছুদ্দিন ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড চরবালুয়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। সে চরএলাহী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রাজ্জাকের চায়না বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ভূমিদস্যু, জলদস্যু ও এলাকার সন্ত্রাসী শাহীনের সহযোগী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়, কোম্পানীগঞ্জে আ’লীগের দুই গ্রুপের সহিংসতাকে কেন্দ্র করে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে। এ ধরনের খবরে অভিযান চালায় র্যাব-৭। এ সময় তিনটি দেশীয় বন্দুক ও ১২ রাউন্ড কার্তুজ ও একটি মোবাইলসহ সামছুদ্দিনকে আটক করে র্যাব-৭। পরে শুক্রবার সকালে তাকে অস্ত্রসহ কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়।
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ যুবলীগ নেতা আটক
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্রসহ যুবলীগ নেতা সামছুদ্দিনকে (৩৩) আটক করেছে র্যাব-৭। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ক্লোজার ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। সামছুদ্দিন ওই...



