খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অমর জীবন চাকমা (৪০) নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ২নং নোয়া পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে বড়াদম পূর্ব খামার পাড়া এলাকায় হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্র জানায়, অমর জীবন চাকমা আগে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। প্রায় দু’বছর আগে তিনি রাজনীতি ছেড়ে বড়াদম বাবুছড়া এলাকায় তরকারির ব্যবসা করে জীবনযাপন করছিলেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম পেয়ার আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত তা এখনো জানা যায়নি।