খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অমর জীবন চাকমা (৪০) নামে এক সবজি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার ২ নং নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে বড়াদম পূর্ব খামারপাড়া এলাকায় হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় অজ্ঞাত চার-পাঁচজন দুর্বৃত্ত।
স্থানীয় সূত্র জানায়, অমর জীবন চাকমা আগে ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। প্রায় দুই বছর আগে তিনি রাজনীতি ছেড়ে বড়াদম বাবুছড়া এলাকায় তরকারির ব্যবসায় শুরু করেন।
দীঘিনালা থানার ওসি এ কে এম পেয়ার আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে কারা জড়িত তা এখনো জানা যায়নি।



