রংপুরের পীরগাছা উপজেলায় পারিবারিক কলহের কারণে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
পীরগাছা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই উপজেলার সদর ইউনিয়নের সুখানপুকুর গ্রামে আব্দুল বাতেন মিয়ার মেয়ে আছমার (৩০) সাথে তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেরু গ্রামের সুলতান মিয়ার ছেলে রাজু মিয়ার ১৫ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে দু’টি সন্তান জন্মগ্রহণ করে।
জানা গেছে, রাজু মিয়া (রাজমিস্ত্রি) তার শ্যালকের স্ত্রী শিরিনকে গোপনে বিয়ে করে পাশর্^বর্তী সুন্দরগঞ্জ উপজেলার একটি ভাড়া বাড়িতে রাখে। তিন মাস আগে গোপনে বিয়ে করার কথা জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। শিরিনের গ্রামের বাড়ি তাম্বুলপুর ঘগোয়ায়। তার বাবার নাম সাইদুর রহমান। এরই মধ্যে আছমা বাবার বাড়িতে চলে যান। আগে বিষয়টি মীমাংসা করা হবে এমন শর্তে রাজু মিয়ার মা আছমা বেগমকে নিয়ে আসেন। তিন দিনের মাথায় সকালে আছমা বেগমের লাশ বিছানায় পাওয়া যায়। এলাকাবাসীর ধারণা আছমা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া আছমা বেগমের গলায় একটি দাগ রয়েছে।
পীরগাছা থানা এসআই আকতার মাহমুদ বলেন, ময়নাতদন্ত করার পরে বিস্তারিত বলা যাবে প্রকৃত ঘটনা।