দৈনিক নয়া দিগন্ত শেরপুর জেলা সংবাদদাতা মুগনিউর রহমান মনির বাবা শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মজিবর রহমান শনিবার রাত ৯টা ১০ মিনিটে শেরপুর শহরের বাগরাকসায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। রোববার দুপুর আড়াইটার সময় কাজীবাড়ি পুকুরপাড় ইদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে চাপাতলী কবরস্থানে দাফন করা হয়।

তার তিন ছেলে রয়েছে। তার মৃত্যুতে অসংখ্য ছাত্র-ছাত্রী শোক প্রকাশ করেছেন।