রংপুরের মিঠাপুকুরে ট্রাক্টরের চাপায় ইজিবাইকযাত্রী ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুরের বাবু খাঁ বালাপাড়া গ্রামের ব্যবসায়ী ওয়াদুল হক (৩০) খালাতো বোন পারভীন বেগমকে (২৫) নিয়ে ইজিবাইকযোগে আঞ্চলিক মহাসড়ক হয়ে মিঠাপুকুর উপজেলার মোসলেম বাজার যাচ্ছিলেন। পথে বৃষ্টি শুরু হলে ফকিরহাট এলাকায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সাব-স্টেশনের কাছে একটি জায়গায় ইজিবাইকটি দাঁড় করান চালক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ইজিবাইককে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওবায়দুল হকের মৃত্যু হয়। এ ছাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পারভীন বেগমও মারা যান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার এসআই এরশাদুল।



