কক্সবাজারের বিভিন্ন শিবির থেকে পালিয়ে আসা ৩১ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানার পুলিশ।

রোববার ভোরে উপজেলার পাহাড়ী এলাকা আহললা করলডেঙ্গা, আমুচিয়া ও জৈষ্টপুরা থেকে তাদের প্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক আবদুল করিম।

তিনি জানান, বেশ কয়েক দিন আগে অভিযান চালিয়ে বিভিন্ন বয়সের ৩১ জন রোহিঙ্গা শরনার্থীকে ফেতার করা হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন-শফি আলম (২৪), মজিবুল্লাহ (২২), মো: রফিক (২০), মো: আইয়াজ (২২), মো: শামিম (২০), এরশাদুল্লাহ (২০), নুরুল ইসলাম (২৮), কলিমুল্লাহ (২৩), মো: জোবায়ের (২২), রিয়াজুল হক (২৫) হামিদুল্লাহ (২০), নুরুল কবির (২০), সৈয়দুল আমিন (২০) মো: সাকের (২৫), মো: ইসমাঈল (২৫), মো: কায়ছার (২২), সামসুদ্দোহা (২০), শফি আলম (২২), করিব আহমদ (২৬), জুবায়ের হোসেন (১৯), মকবুল নবী (২২), শফি আলম (২৫), মো: ইদ্রিস (২২), সৈয়দ করিম (২০), আবুল কালাম (২৫), রিয়াজ উল্লাহ (২০), আব্দুর রহমান (২০), মো: আনোয়ার (২৫), নুর কবির (৩৫), আব্দুল্লাহ (২৭), নুর হামিদ (২২)।

পুলিশ পরিদর্শক আবদুল করিম জানান, এসব রোহিঙ্গাদের বিরুদ্ধে থানায় বৈদেশিক অভিবাসন আইনে মামলা করলে গ্রেফতারকৃতদের সকলকে আদালতে চালান দেয়া হয়েছে।