নয়া দিগন্তের শেরপুর জেলা সংবাদদাতা মুগনিউর রহমান মনির বাবা শেরপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক ও রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মজিবর রহমান গত শনিবার রাত ৯টা ১০মিটে শেরপুর শহরের বাগরাকসায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি তিন ছেলে, নাতি-নাতনী, অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা আড়াইটায় কাজীবাড়ি পুকুরপাড় ঈদগাহ্ মাঠে নামাজে জানাজা শেষে তাকে চাপাতলী কবরস্থানে দাফন করা হয়।
নয়া দিগন্তের শেরপুর জেলা সংবাদদাতার বাবার ইন্তেকাল
নয়া দিগন্তের শেরপুর জেলা সংবাদদাতা মুগনিউর রহমান মনির বাবা শেরপুর সরকারি কলেজের সাবেক শিক্ষক ও রংপুর বেগম রোকেয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মজিবর রহমান...



