কিশোরগঞ্জের কটিয়াদী রিপোর্টার্স ইউনিটি আয়োজনে করোনাভাইরাসের সংক্রমণরোধে উপজেলা সড়কে শ্রমজীবি ও পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে মাস্ক বিতরণে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলুল হক জোয়ারদার আলমগীর, সহ-সভাপতি রফিকুল হায়াদর টিটু, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন ইমরান।

এ সময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক মেনু, সাংস্কৃতিক সম্পাদক মাসুম বিল্লাহ তাহের, দফতর সম্পাদক মাসুম পাঠান, ইউনিটির কোষাধ্যক্ষ দর্পণ ঘোষ, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক আতিকুর রহমান কাযিন, ডেলটা লাইফ ইন্সুরেন্স ম্যানেজার আব্দুল মান্নান স্বপন, প্রভাষক শামীম মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, মো: রফিকুল ইসলাম ও খায়রুল ইসলাম প্রমুখ।