রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়ায় জেলের জালে ধরা পড়লো ২১ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস।

বুধবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে চরদৌলতদিয়া জেলে ওমর হালদারের জালে ধরা পড়ে মাছটি। পরে মাছটি বিক্রির জন্য স্থানীয় আড়তে নিয়ে যান জেলে।

দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি স্থানীয় কেসমত মোল্লার আড়ত থেকে ডাকের মাধ্যমে এক হাজর ২৫০ টাকা কেজি দরে ২৬ হাজার ২৫০ টাকা দিয়ে কিনেছি। পরে অনলাইনে মাছটি তিনি এক হাজার ৩০০ টাকা কেজি দরে ২৭ হাজার ৩০০ টাকায় টাঙ্গাইলের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।