ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বুধবার আরো ১০ জনকে আটক করেছে বিজিবি। অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় মহেশপুরের মাটিলা ও একাশিপাড়া গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়।
মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের সহায়তায় নির্বিঘেœ বাংলাদেশে প্রবেশ করেন। এভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে বাংলাদেশে মানুষ ঢুকছে বলে সীমান্ত এলাকার মানুষ অভিযোগ করেন। সীমান্তের ছয়টি ইউনিয়নের ১৪টি গ্রামে জেলা প্রশাসনের কঠোর বিধিনিষেধ থাকার পরও অবৈধ পথে এপার ওপার করছে মানুষ।
এদিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এক ই- মেইল বার্তায় জানান, বুধবার ১২ জনকে আটক করেছে বিজিবি।



