ঝালকাঠিতে করোনাভাইরাস সংক্রমণ ভয়াবহ বিস্তারের মধ্যে কঠোর লাকডাউন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঝালকাঠিসহ উপজেলা পর্যায়ে পর্যন্ত জনজীবন প্রায় স্থবির। করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন কার্যকর করতে শহরের বিভিন্ন স্থানে বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টিম, পুলিশ ও আনছার বাহিনীর শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে। এত কিছুর পরেও প্রয়োজনে-অপ্রয়োজনে রাস্তাঘাটে মানুষের অবাধে বের হওয়া ঠেকানো যাচ্ছে না। নানা অজুহাতে তারা ঘর থেকে বেরিয়ে আসছে।

ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয়ের এনডিসি আহম্মেদ হাসান বলেন, ‘সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে আছে। প্রশাসনের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অথচ বৃহস্পতিবার সকারের আগের ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে নতুন করে করোনা অক্রান্ত হয়েছেন ৬৪ জন।

এ সময়ে ৬০ বছরের এক জনের মৃত্যুও হয়েছে। এখনো আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান গ্রহণ না করলেও পরিস্থিতি বুঝে কাজ করা হবে বলে জানিয়েছেন পুলিশ ও প্রশাসনের দায়িত্বশীল মহল।

অভ্যন্তরীন ও আঞ্চলিক রুটে সড়ক পরিবহন বন্ধের পাশাপাশি নৌরুটেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।