রাঙ্গামাটিতে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি বেতার অফিস ভবন সংলগ্ন ঝোঁপ থেকে বানরটিকে আহত অবস্থায় উদ্ধার করে কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা এবং রবি চাকমা।

পরে বন বিভাগকে জানানো হলে রাঙ্গামাটি সদরের রেঞ্জ অফিসার এস এম মাহবুবুল আলম বেতার কেন্দ্রে আসেন। সেখানে কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ বানরটিকে তার কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম, আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক এ এম নূরুল আমিন এবং স্থানীয় সাংবাদিকরা।

পরে বানরটির চিকিৎসার উদ্দেশ্যে এটিকে প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যায় বন বিভাগ।

লজ্জাবতী বানর একটি বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির বানর। এটি সংরক্ষণে সকলের সহযোগিতা চেয়েছে বন বিভাগ।