নেত্রকোনার পূর্বধলা উপজেলায় কলি আক্তার (১৪) নামে এক শিক্ষার্থী ঘরের আড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে নিজ ঘরে এ ঘটনা ঘটায় ওই ছাত্রী।
কলি আক্তার সদর উপজেলার বাগবেড় গ্রামের মো: ইসমাইল হোসেনের মেয়ে। বর্ণাকান্দা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, কলিকে বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশিরাও খোঁজাখুজি করছিল। বিকেল ৫টার দিকে তার মা ঘরের আড়ায় তাকে ঝুলতে দেখে চিৎকা দিলে আশপাশের মানুষের সহায়তায় তাকে নামানো হয়।
কলি আক্তার মানসিক বিকারগ্রস্ত ছিল। প্রায় সময়ই ঘরের জিনিসপত্র ভাঙচুর করত।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।






