টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বাকি চারজনের। এছাড়া নতুন করে জেলায় ৫২৬ জনের নমুনা পরীক্ষায় ২৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার শতকরা ৪৪ দশমিক ৬৭ ভাগ।
শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১১৮ জনের। টাঙ্গাইলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে আট
হাজার ১৯৯ জন এবং সুস্থ হয়েছেন চার হাজার ৭৩০ জন।
জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬১০ জন। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ৫৫৩ জন।
টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, আগের দিন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে সাতজন এবং উপসর্গ নিয়ে
নয়জনের মৃত্যু ঘটে। এছাড়া লকডাউন বাস্তবায়নে শহরে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সেনাবাহিনীর
সদস্যরাও সক্রিয় রয়েছেন।






