চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামে বাংলাদেশী ব্রিটিশ নাগরিকের পরিবার প্রতিবেশী নার্গিস আক্তার ও আলি হোসেন কর্তৃক হয়রানির শিকার হওয়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্রিটিশ নাগরিক শাহ সুফিয়ান বলেন, তার নিজ বসতঘরে পরিবারের ১৬ জন সদস্য নিয়ে গাদাগাদি করে বসবাস করেন। ফলে তিনি তার বসতঘর সংস্কার করার উদ্যোগে নিলে প্রতিবেশী নার্গিস আক্তার ও আলি হোসেন সংস্কার কাজে বাধা সৃষ্টি করে। তিনি বলেন, সংস্কারাধীন ভবনের সংস্কার আদালতের আদেশে করা হচ্ছে কিন্তু প্রতিবেশী ওই নারী মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যাহা আমার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়। আমি এমন মিথ্যে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে ব্রিটিশ ওই নাগরিক তার ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
চাটখিলে ব্রিটিশ নাগরিক হয়রানির প্রতিবাদ
চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামে বাংলাদেশী ব্রিটিশ নাগরিকের পরিবার প্রতিবেশী নার্গিস আক্তার ও আলি হোসেন কর্তৃক হয়রানির শিকার হওয়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লিখিত...



