কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়ে পড়েছে নদ-নদীর তীরবর্তী নিচু এলাকা। এতে করে বিঘ্নিত হয়ে পড়েছে অনেক এলাকার যোগাযোগব্যবস্থা। তলিয়ে গেছে ফসল ও সবজিক্ষেত। এ দিকে পানি বৃদ্ধির সাথে সাথে তিস্তা নদীর দুই পাড় জুড়ে শুরু হয়েছে ভাঙন।
পানি উন্নয়ন বোর্ডের এসডি হেডকোয়াটার মাহমুদ হাসান বলেন, সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টি পাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
কুড়িগ্রামে নদীর পানি বৃদ্ধি অব্যাহত বন্যার আশঙ্কা
কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়ে পড়েছে নদ-নদীর...



