কিশোরগঞ্জের কটিয়াদীতে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া সাদিয়া আক্তার টুনি (৯) নামে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে ওই শিক্ষার্থীর লাশ পাটক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পরিবার। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামে।
নিহত সাদিয়া কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামের চুন্নু মিয়ার ছোট মেয়ে ও লোহাজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকালে বাবাকে ব্রহ্মপুত্র নদীর তীরে খুঁজতে যায় সাদিয়া। এরপর থেকে ওই শিক্ষার্থীকে খুঁজে পাচ্ছিল না পরিবার। ঘটনার সাড়ে চার ঘণ্টার পর সাদিয়াকে একটি পাটক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। ততক্ষণে সাদিয়ার মৃত্যু হয়। বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হলে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ থানায় নিয়ে যায় পুলিশ।
হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের সুরাতহাল সম্পন্ন হয়েছে। পোস্টমর্টেম জন্য হাসপাতালে প্রেরণ করব। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কটিয়াদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা
কিশোরগঞ্জের কটিয়াদীতে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া সাদিয়া আক্তার টুনি (৯) নামে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরে ওই শিক্ষার্থীর লাশ পাটক্ষেত থেকে হাত-পা...



