পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান শাহিন হাওলাদারের (৬০) দেহরক্ষী কাম মোটরসাইকেলচালক যুবক মো: রুবেল হোসেনের (২৬)। হাতে পিস্তলের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভুখালি গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক সিকদারের ছেলে রুবেল হসেন সালিস করার নামে ১৪ বছরের কিশোরীকে বিয়ে করে সমালোচিত পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান শাহিন হাওলাদারের দেহরক্ষী
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন,‘ পিস্তলটি আসল, না নকল তা জানি না। তবে তাদের কাছে পিস্তল আছে এটা জানি। আর এই পিস্তলের ভয়ের কারণে এলাকার মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।’
মো. রুবেল বলেন,‘পিস্তলটি খেলনা পিস্তল। কিভাবে ফেসবুকে ছড়িয়ে পড়েছে বুঝতে পারছি না।’ আমার কাছে বৈধ কিংবা অবৈধ কোনো পিস্তল নেই।’
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘বিষয়টি নজরে আসার পরে ওই যুবকের হাতে পিস্তলের ছবিটি সংগ্রহ করেছি। ছবিটি দেখে প্রথম পর্যায়ে আমার কাছে খেলনা পিস্তলের মতো মনে হচ্ছে। তবে এ ব্যাপরে বিস্তারিত অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’






