সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পটুয়াখালীর আগুনমুখা নদীতে মাছ শিকারের দায়ে সাতটি ট্রলার, দুই মন মাছ, দুই লাখ মিটার জালসহ ৩৫ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ।

রোববার কুয়াকাটা নৌ পুলিশের পরিচালিত অভিযানে ট্রলার, জাল, মাছসহ এই ৩৫ জেলেকে আটক করা হয়। পরে প্রচলিত আইনে তাদের সকলের মুচলেকা নিয়ে সাতটি ট্রলারকে এক লাখ নব্বই হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে কলাপাডা উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহ বলেন, চলমান আইন অনুসারে আটক জেলে ও ট্রলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, অবরোধ চলাকালীন সময়ে যে সকল অসাধু জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর সমুদ্রে মাছ শিকার করছে তাদের বিরুদ্ধে অভিযান চলবে।