বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এই সময়ে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের।
এর আগের দিন ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩৪৩। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭৩ জন।
এছাড়া একই সময়ে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জনের এবং আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলায় দু’জন করে ছয়জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃতের সংখ্যা ৩২১ জনে দাঁড়িয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস জানান, মোট আক্রান্ত ১৯ হাজার ৭৩ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৬৫ জন। আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ১৫৭ জন নিয়ে মোট আট হাজার ৩৫২ জন, পটুয়াখালী জেলায় নতুন ৪৩ জন নিয়ে মোট দুই হাজার ৫৮৩ জন, ভোলা জেলায় নতুন ১৬ জনসহ মোট দুই হাজার ১০৩ জন, পিরোজপুর জেলায় নতুন ৮৩ জন নিয়ে মোট দুই হাজার ৪৯৯ জন, বরগুনা জেলায় নতুন ৩৭ জন নিয়ে মোট আক্রান্ত এক হাজার ৫২৯ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ১০০ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার সাতজন।






