হাই ভোল্টেজ সোলারের শর্ট সার্কিটে স্পৃষ্ট হয়ে গলাচিপায় মিজানুর রহমান (৪৫) নামের এক দর্জির
মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের বুধবারের বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চর বিশ্বাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো: জয়নাল গাজীর ছেলে মো: মিজানুর রহমান বুধবারের বাজারে দর্জির কাজ করত।
মঙ্গলবার দুপুরে মিজানুর রহমান মেইন সুইচ থেকে ফ্যানের লাইন দিতে গিয়ে হাই ভোল্টেজ সোলারের শর্ট সার্কিটে স্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এ খরবটি নিশ্চিত করেছেন চর বিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আনোয়ার ইসলাম জানান, অভিযোগ না করলে ময়নাতদন্ত না করেই লাশ দাফন করা যাবে।






