গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকারি গাছ কাটার প্রতিবাদ করায় এক শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মৃনাল কান্তি বিশ্বাস (স্বপ্নিল) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে শিক্ষক নিরঞ্জন ওঝাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আহত শিক্ষকের স্ত্রী বাদি হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কোটালীপাড়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বনায়নের গাছ কাটার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে জখম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকারি গাছ কাটার প্রতিবাদ করায় এক শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মৃনাল কান্তি বিশ্বাস (স্বপ্নিল) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার সাদুল্লাপুর...



