রাজশাহী মহানগরীতে করোনা রিপোর্ট নিয়ে প্রতারণার অভিযোগে নারীসহ আটক তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।
আটকরা হলেন, তারেক আহসান (৪১), রফিকুল (৪২) ও সামসুন্নাহার শিখা (৩৮)। এদের বাড়ি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি ডিসি আরেফিন জুয়েল।
মহানগর ডিবি পুলিশের কর্মকর্তা গোলাম রুহুল কুদ্দুস জানান, প্রতারক চক্রটি দীর্ঘ দিন ধরে টাকার বিনিময়ে এ ধরনের কাজ করে আসছে। এভাবে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে। এদের সহযোগীদেরও আটক করা হবে।






