রংপুরের পীরগাছা উপজেলায় কবিরাজের ভুল চিকিৎসায় হাত হারানো শিশু চয়নকে এক মাসের খাদ্র্য সমগ্রী দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের রংপুরের পীরগাছা উপজেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ শাহেদ ফারুক। তিনি বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা-বাবার হাতে সমগ্রী তুলেন দেন।
উল্লেখ্য, উপজেলার ইটাকুমারী ইউনিয়নের নগদ ভগতের ছেলে চয়ন লিচু গাছ থেকে পড়ে গুরুতর আহত হয় এবং তার ডানহাত ভেঙ্গে যায়। এরপর স্থানীয় সাহেবগঞ্জ এলাকায় কবিরাজের কাছে চিকিৎসা নিলে ভাঙ্গা হাতে পচন ধরে। পরে শিশুটিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মেডিক্যালের চিকিৎসকরা জানান, চয়নের ডান হাতটি কেটে না ফেললে সমস্ত শরীরে ক্যান্সারে ছড়িয়ে পড়তে পারে। ফলে বাধ্য হয়ে শিশুটির হাতটি কেটে ফেলেন চিকিৎসকরা।




