পর পর দু ’ছেলের মৃত্যু শোক সইতে না পেরে দুনিয়া ছেড়ে চলে গেলেন সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম শিল্পপতি আইনুল হক সোহেলের বাবা মো: আব্দুল লতিফ বাসার (৯২)।
বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, বগুড়া শহরের নারুলীর বাসিন্দা আব্দুল লতিফ বাসারের দু’যুবক ছেলে এবং মরহুম শিল্পপতি আইনুল হক সোহেলের দু’ ভাই ও ১ জুলাই পাভেল (৪৩) ও ৭ জুলাই রাফেল (৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
তাদের মৃত্যুতে বাবা লতিফ বাসার শোকে বিহ্বল ছিলেন। এর এক বছর আগে হারিয়েছেন বড় ছেলে শিল্পপতি আইনুল হক সোহেল ও আরেক ছেলে জুয়েল ও নাতি তালহাকে। কিছু দিনের ব্যবধানে পরপর চার যুবক ছেলে ও নাতির মৃত্যু শোকে বিহ্বল ছিলেন তিনি।








