লক্ষ্মীপুরে অসুস্থ বাবাকে ঘরের বাইরে উঠানে ফেলে রেখেছে তার সন্তানরা। শুক্রবার সকাল অসুস্থ শফিকুল ইসলামকে (৯৫) ঘরের বাইরে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা রোড-সংলগ্ন স্বপ্ন মহলের সামনে।
স্থানীয়রা জানান, অসুস্থ শফিকুলের চার ছেলে ও তিন মেয়ে। দীর্ঘ দিন ধরে তিনি বাধ্যকজনিত রোগে ভুগছেন। দুই বছর আগে তিনি সন্তানদের সম্পত্তি ভাগ করে দেন। তার এক ছেলে বিজিবিতে চাকরি করে, আরেক ছেলে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত, একজন মারা গেছে এবং অন্যজন প্রবাসী। সব ছেলেই প্রতিষ্ঠিত। লক্ষ্মীপুর পৌর ১ নম্বর ওয়ার্ডে সবারই বিলাশবহুল বাড়ি রয়েছে। তার পরও বাবার পরিচর্যা করতে অপারগতা প্রকাশ করে তাকে বাড়ির বাইরে উঠানে ফেলে রাখে ছেলেরা। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও মো: রাজীব হোসেন ঘটনাস্থালে যান এবং বিষয়টি বিস্তারিত শুনে ছেলের দায়িত্ব নিতে বলেন। তারা কেউ বাবাকে নিতে রাজি না হওয়ায় অসুস্থ শফিকুলের বড় মেয়ে সুরাইয়া তার বাবাকে নিতে ইচ্ছে প্রকাশ করেন। পরে ম্যাজিস্ট্রেটের গাড়ি করে অসুস্থ শফিকুলকে মেয়ে সুরাইয়ার বাড়িতে পাঠানো হয়।
লক্ষ্মীপুরে অসুস্থ বাবাকে ঘরের বাইরে ফেলে রেখেছে সন্তানরা
লক্ষ্মীপুরে অসুস্থ বাবাকে ঘরের বাইরে উঠানে ফেলে রেখেছে তার সন্তানরা। শুক্রবার সকাল অসুস্থ শফিকুল ইসলামকে (৯৫) ঘরের বাইরে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা প্রশাসনকে...



