চট্টগ্রামের পটিয়ায় সড়কের পাশ থেকে মেহেদী হাসান (১৪) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের ধাউড়ডেঙ্গা এলাকায় সড়কের পাশে পড়ে থাকায় অবস্থায় তার লাশটি উদ্ধার করে। পরে লাশটি মর্য়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
নিহত মেহেদী হাসান ভোলা জেলার আলী আকবরের ছেলে। তিনি পটিয়া পৌরসদরস্থ শেয়ান পাড়ায় মামা রহমত আলী বাসায় থেকে পৌরসদরে রিকশা চালিয়ে আসছিল বলে জানিয়েছেন উপ-পুলিশ পরিদর্শক মো: এরশাদ উল্লাহ।
তিনি জানান, রাতের কোনো এক সময়ে দৃর্বৃত্তরা তাকে হত্যা করে রিকশাটি নিয়ে যায়। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
পটিয়া থানার পুলিশ রিকশাচালকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।






