নাগেশ্বরীতে হাজার বছরের প্রাচীন গো-মূর্তি উদ্ধার করা হয়েছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের সুখাতী গোসাইর ভিটা গ্রামে ধ্বংস স্তুপ থেকে হাজার বছরের পুরানো মূর্তিটি উদ্ধার করেন স্থানীয়রা।
সুখাতী গোসাইর ভিটা গ্রামের প্রভাষ, পরিমল, শ্রীধর ও মিঠুন রাজবাড়ীর ধ্বংস স্তুপ থেকে পুরানো ইট পাথর সংগ্রহ করতে গিয়ে এ মূল্যবান গো-মূর্তিটি পেয়েছেন। পরে মনরঞ্জন বাবলু মাস্টারের বাড়িতে গো-মূর্তিটি সংরক্ষণ করে রাখা হয়।
বিষয়টি স্থানীয়রা জানতে পেরে গো-মূর্তিটি দেখার জন্য ভিড় করতে থাকে।
এ ব্যপারে চঞ্চলা বালা বলেন, হাজার বছর আগে গোসাই নামে এক রাজার বসবাস ছিল এ সুখাতী গোসাইর ভিটায়। তার নামেই এ জায়গাটির নাম হয়েছে গোসাইরভিটা। তারই রাজাবড়ীর ধ্বংসস্তুপে এ গো-মূর্তি পাওয়া গেছে। পরে এস আই অলেশ্বরের নেতৃত্বে উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে।
থানান সাব ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি জিডি হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।






