পদ্মা নদীতে নিরঞ্জন হালদারের জালে ধরা পড়া একটি বোয়াল মাছ গতকাল শনিবার ২৩ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। ১৩ কেজি ওজনের বোয়াল মাছটি শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ে।
শনিবার সকালে মাছটি বিক্রির জন্য জেলে নিরঞ্জন হালদার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী শাহজাহান শেখ এক হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ১০০ টাকায় বোয়াল মাছটি কিনে নেন। পরে তিনি বোয়াল মাছটি এক হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ২৩ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে স্থানীয় ও দৌলতদিয়া ঘাট দিয়ে যাতায়াতকারীরা ভিড় জমায়।
জানা যায়, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে অন্যান্য জেলেদের মতো মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার নিরঞ্জন হালদার পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। দীর্ঘ সময় তেমন কোনো উল্লেখযোগ্য মাছের দেখা না পেলেও ভোর রাতের দিকে বড় আকারের বোয়াল মাছটি তাদের জালে আটকা পড়ে। এ সময় জেলে নিরঞ্জন হালদার ও নৌকায় থাকা তার সঙ্গীরা দীর্ঘ সময় চেষ্টা করে মাছটি নৌকায় তোলেন।
দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, বড় বোয়াল মাছটি জেলের কাছ থেকে কিনতে পেরে আমি খুব খুশি হয়েছি। সাম্প্রতিককালে পদ্মায় বেশ কিছু বড় বড় মাছ ধরা পড়লেও সাধারণত এত বড় বোয়াল খুব একটা পাওয়া যায় না। তাই মাছটি কিনে নিয়েই ঢাকার এক ব্যবসায়ীর সাথে ফোনে যোগাযোগ করে তার কাছে একটু লাভে বিক্রি করে দেই।
পদ্মায় ১৩ কেজির বোয়ালের দাম ২৩ হাজার ৪০০ টাকা
পদ্মা নদীতে নিরঞ্জন হালদারের জালে ধরা পড়া একটি বোয়াল মাছ গতকাল শনিবার ২৩ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। ১৩ কেজি ওজনের বোয়াল মাছটি শনিবার ভোরে...



