নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে রওশন আরা আক্তার সাথী (১৮) নামে এক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ চরকচ্ছপিয়া গ্রামের আবদুল মালেকের মেয়ে।
রোববার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চর কচ্ছপিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাথী শারীরিক ও বাকপ্রতিবন্ধী ছিল। দুপুরের দিকে তার পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ওই সময় সাথী একা ঘরের পাশে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পুকুরের পানিতে ডুবেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজির একপর্যায়ে পুকুরে তার ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।
খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক বিয়টির সত্যতা নিশ্চিত করেছেন।






