নওগাঁর মান্দায় আত্রাই নদী থেকে এক নারীর (৪০) অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার বিকেলে উপজেলার কালিকাপুর বাজার সংলগ্ন আত্রাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে কালিকাপুর বাজার সংলগ্ন এলাকায় হঠাৎ এক নারীর লাশ ভেসে যেতে দেখা যায়। এ বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন তারা।
মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান জানান, উদ্ধার হওয়া লাশটি নারীর। তার পরনে পেটিকোট ও গায়ে প্রিন্টের ব্লাউজ ছিল।
ওসি আরো বলেন, ফরেনসিক পরীক্ষার জন্য নওগাঁর সিআইডির একটি টিম নমুনা সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।






