কুড়িগ্রামের ধরলা সেতু থেকে নদীতে লাফ দিয়ে খাইরুল ইসলাম (২৩) নামের এক যুবক নিখোঁজ হওয়ার দুই দিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবক সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালুক কালোয়া গ্রামের রাজমিস্ত্রি আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। রোববার দুপুরে স্থানীয়রা পাঁচগাছি ইউনিয়নের ভেলাকোপা এলাকার একটি চরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কাঁঠালবাড়ী ইউনিয়নের জনপ্রতিনিধিদের সহায়তায় খায়রুলের লাশ শনাক্ত করে। কুড়িগ্রাম সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, লাশটি ধরলা সেতু থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ যুবক খায়রুলের বলে শনাক্ত করা হয়েছে।