ঢাকার আশুলিয়ায় ঘর থেকে আবুল কালাম আজাদ (৩০) নামের এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেল তিনটার দিকে ওই শিক্ষকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এস আই আমিরুল ইসলাম। এর আগে সকালে আশুলিয়ার ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকা থেকে তার উদ্ধার করা হয়।

নিহত আবুল কালাম আজাদ বরগুনা সদর উপজেলার মৃত নুরু মাস্টারের ছেলে। তিনি আশুলিয়ার ডেন্ডাবর পশ্চিমপাড়া এলাকার আকবর মিয়ার ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতেন।

আশুলিয়া থানার এস আই আমিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।