সিরাজগঞ্জের এনায়েতপুরে গাছের গুড়ির নিচে পড়ে শাহেদ আলী (৪৫) নামের এক ভ্যানচালক নিহত
হয়েছেন।
সোমবার দুপুর দেড়টার দিকে চৌহালী উপজেলাধীন এনায়েতপুর হাটের কাঠপট্টিতে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক বেলকুচির কল্যাণপুর গোলদিয়ার গ্রামের মৃত বানেত উদ্দিনের ছেলে।
জানা যায়, ব্যবসায়ী লোকমান হোসেনের কয়েকটি গাছের গুড়ি ভ্যানে করে এনায়েতপুর হাটের কাঠপট্টিতে নিয়ে আসে ভ্যানচালক শাহেদ আলী। পরে আনলোড করার সময় একটি গুড়ি ছিটকে গায়ের ওপর পড়ে। এতে শাহেদ আলী গুরুতর আহত হন।
স্থানীরা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমামান জানান, গাছের গুড়ির নিচে চাপা পড়ে শ্রমিক নিহতের ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে থানায় কেউ লিখিত অভিযোগ না দেয়ায় মামল হয়নি।






