সাতক্ষীরার কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজিদা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নলতা এলাকার আশরাফুল হাসানের স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ব্লেন্ডারে মসল্লা গুড়া করছিলেন মাজিদা খাতুন। এ সময় বিদ্যুতায়িত হওয়া ব্লেন্ডার স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।