নোয়াখালীর সেনবাগে এক দাখিল পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো: আবুশাকের (১৬) উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম মেম্বারের ছেলে। তিনি চলতি বছরে কানকির হাট দাখিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কেশারপাড় ইউপির মজির খিল গ্রামের নুরুল ইসলাম মেম্বারের বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শাকের পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শাকের গলায় ফাঁস দিয়ে ত্মহত্যা করে।

থানার.ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসাপাতালে পাঠানো হবে।