চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারের চুলার আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত মো: হেলাল উদ্দিন (৩৫) ও মো: দেলোয়ার হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার রাতে হেলাল উদ্দিন ও গত সোমবার রাতে মো: দেলোয়ার হোসেন ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। গত বৃহস্পতিবার রাতে সাতকানিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড উত্তর চরপাড়া এলাকার সৈয়দ আহমদের রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ৫ জন গুরুতর আহত হয়। নিহত হেলাল উদ্দিন উত্তর চরপাড়া এলাকার মৃত আবদুস শুক্কুরের ছেলে এবং নিহত মো: দেলোয়ার হোসেন একই এলাকার মৃত আলী আহমদের ছেলে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সাতকানিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড উত্তর চরপাড়া এলাকার বাসিন্দা সৈয়দ আহমদের মেয়ে খালেদা বেগম শ্বশুর বাড়ি থেকে স্বামী ও সন্তানসহ বাবার বাড়িতে বেড়াতে আসেন। এ সময় তিনি রাতের খাবার তৈরি করার জন্য রান্নাঘরে রান্না করতে গেলে গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে খালেদা বেগম আগুনে দগ্ধ হয়ে চিৎকার দিলে তার সাহায্যে এগিয়ে যান খালেদার স্বামী শাহ আলম ও তাদের সন্তান শাহ নেওয়াজ। এ সময় তারাও গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে আর্তচিৎকার করলে প্রতিবেশী মো: হেলাল উদ্দিন ও দেলোয়ার হোসেন তাদের সাহায্যার্থে এগিয়ে গেলে তারাও গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হন।
সাতকানিয়ায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ ২ জনের মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারের চুলার আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত মো: হেলাল উদ্দিন (৩৫) ও মো: দেলোয়ার হোসেন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার...



