গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত আবু সাইদ মুন্সী (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকলে ধর্ষণচেষ্টার ঘটনায় উপজেলার কবরবাড়ী থেকে অভিযুক্তকে মামলা দায়েরের পর গ্রেফতার করা হয়। বুধবার থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।
গ্রেফতার আবু সাইদ মুন্সী কবরবাড়ী গ্রামের শহীদ মুন্সির ছেলে।
পুলিশ ও ভূক্তভোগীর পবিবার সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে একই গ্রামের সাইদ মুন্সী বিভিন্ন অশ্লীল কথা বলে উত্যক্ত করতেন। এর ধারাবাহিকতায় সোমবার প্রাইভেট শেষ করে বাড়িতে আসার পথে ওই ছাত্রীকে সাইদ মুন্সী টেনে রাস্তার পাশে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার শুরু করলে অভিযুক্ত যুবক তাকে ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, সোমবার ঘটনার পরই ওই স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার মামলা করেন। মঙ্গলবার বিকেলে আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



