নওগাঁর বদলগাছিতে এক গরু ব্যবসায়ীকে খুন করে টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মিঠন আলী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলার কোলা ইউপির পালশা গ্রামের মৃত শমশের আলীর ছেলে গরু ব্যবসায়ী মজিদুল ইসলাম (৫২) কোলা হাট থেকে গরু বিক্রয় করে রাত আনুমানিক ৯টার সময় বাড়ি আসার পথে আক্কেলপুর মুক্তির মোড়ে পৌঁছালে মুখোশধারী চারজন লোক তাকে আটক করে। তাকে রাস্তার পাশে একটু দূরে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তার মাথায় আঘাত করে তার কাছে থাকা এক লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
বুধবার ভোরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বদলগাছি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে বদলগাছি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বদলগাছি থানার পরিদর্শক আতিকুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর উপজেলার আক্কেলপুর গ্রামের আফসার আলীর ছেলে গরু ব্যবসায়ী মোকছেদ আলীকে আটক করা হয়েছে।
নওগাঁর বদলগাছিতে গরু ব্যবসায়ীকে খুন করে টাকা ছিনতাই
নওগাঁর বদলগাছিতে এক গরু ব্যবসায়ীকে খুন করে টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মিঠন আলী বাদি হয়ে থানায় একটি...



