নাটোরের বড়াইগ্রামে মানসিক প্রতিবন্ধী এক যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস কর্মীরা উপজেলার রামাগাড়ি বাজার সংলগ্ন নন্দকুজা নদীর বাঁশের সাঁকোর সাথে আটকে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করেন। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে রামাগাড়ি বাজারের পাশে বাঁশের সাঁকোর খুটির সাথে আটকে থাকা অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পান। পরে খবর দিলে দয়ারামপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আনিসুর রহমান জানান, খবর পেয়ে নদী থেকে লাশটি উদ্ধার করেছি। এখন আমরা লাশটি থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তারা ময়নাতদন্তসহ অন্যান্য আইগত কাজ করবেন।






