ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশাচাপায় মিনজাত (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার শিবগঞ্জ-ধলা রোডে এ ঘটনা ঘটে। নিহত শিশু মিনজাত উপজেলার যশরা ইউনিয়নের যশরা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মিনজাত মায়ের সাথে ঈদের বাজার করতে শিবগঞ্জ বাজারে আসে। তার মা অটোরিকশা থেকে নেমে ভাড়া দেয়ার সময় সে দৌড়ে রাস্তা পার হতে গেলে আরেকটি অটোরিকশার তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় মিনজাত। পরে স্থানীয়া তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মিনজাতের মৃত্যু হয়।

যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।