ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীর পানিতে ভেসে আসা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে ঘিডোব টাঙ্গন নদীতে ভেসে আসা লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পীরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, লাশটির পরিচয় পাওয়া যায়নি। পরিচয়ের জন্য একটু অপেক্ষা করা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হবে।






