করোনা মহামারীতে চিকিৎসাসেবা দিয়ে রেকর্ড স্থাপন করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ হাসপাতালে করোনা আইসোলেশন টিম যাত্রা শুরু করে ২০২০ সালের ২৪ এপ্রিল। এখানে করোনা চিকিৎসার জন্য আইসোলেশন টিম, পোস্ট কোভিড কেয়ার টিম ও টেলিমেডিসিন টিম সর তিনটি ইউনিট কাজ করে। হাসপাতালটির অবস্থানগত কারণে দেবিদ্বারের বাইরেও চান্দিনা, মুরাদনগর, বুড়িচং, হোমনা, ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগরের কোভিড রোগীরা এখানে সেবা নিচ্ছেন।
বর্তমানে (১৭ জুলাই) দেবিদ্বারে কোভিড রোগীর সংখ্যা ৯৩৪। উপজেলা পর্যায়ে করোনা রোগীদের ওপর প্রথম বৈজ্ঞানিক গবেষণা পরিচালিত হয় দেবিদ্বারে। ইতোমধ্যে চারটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। দু’টি গবেষণা এখনো চলমান।
সংশ্লিষ্টরা জানান, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের সহায়তায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় ১০ বেডের করোনা আইসোলেশন ইউনিট চালু হয়। এখানে সেন্ট্রাল অক্সিজেন লাইন ও অক্সিজেন কনসেনট্রেটর (বাতাস থেকে অক্সিজেন তৈরি) যুক্ত করা হয়েছে। আইসোলেশন টিম এখন পর্যন্ত ৪০০-এর বেশি সন্দেহভাজন ও কনফার্মড মডারেট ও সিভিয়ার রোগীর চিকিৎসা করেছে করোনা রোগীদের চিকিৎসার জন্য অত্যাবশ্যকীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধাদি না থাকলেও শুধু বুকের এক্সরে আর ক্লিনিকাল পরীক্ষার ওপর ভিত্তি করেই এ জটিল রোগীদের চিকিৎসা করা হয়েছে।
এখানে করোনা চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আহমেদ কবীর। আইসোলেশন, গবেষণা ও পোস্ট কোভিড টিম সমন্বয়ক ডা: চিন্ময় সাহা পোদ্দার ও ডা: নন্দিনী চৌধুরী।
৭ উপজেলার করোনা রোগীদের চিকিৎসা দিচ্ছে দেবিদ্বার হাসপাতাল
করোনা মহামারীতে চিকিৎসাসেবা দিয়ে রেকর্ড স্থাপন করেছে কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ হাসপাতালে করোনা আইসোলেশন টিম যাত্রা শুরু করে ২০২০ সালের ২৪ এপ্রিল। এখানে...



