বরগুনার তালতলীতে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত জাহাঙ্গীর হোসেন একই গ্রামের মৃত্যু আমজাদ হোসেনের ছেলে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে জহিরুল (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ ও নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেনের নিকট একই গ্রামের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো: আলমের ভাই জহিরুলের (৪০) জেলে দাদনের পাওনা বাবদ ২০ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার বিকেলে মারামারির ঘটনা ঘটে। ওই দিন গভীর রাতে জাহাঙ্গীরের ঘরের পেছনে টয়লেটের পাশে গলায় প্লাস্টিকের রশি দেয়া অবস্থায় জাহাঙ্গীরের লাশ পাওয়া যায়। সকালে পরিবারের লোকজন দেখে থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয় তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুজ্জামান মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এ সময় লাশের গলায় প্লাস্টিকের রসি দিয়ে ফাঁস দেয়া ছিল। গলায় আঘাতের চিহ্ন‎ রয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জহিরুলকে (৪০) গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।