কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সাবেক সভাপতি গোলাম আজম।
মরহুমের স্ত্রী রাশেদা বেগম জানান, ১৯ জুলাই করোনায় আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে মারা যান তিনি।
মৃত গোলাম আজম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের মাদারের চর (মাস্টার বাড়ি) গ্রামের মৃত আলহাজ হেকমত আলীর ছেলে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে রৌমারী উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।তার মৃত্যুতে রৌমারী কৃষি সম্প্রসারণ অধিদফতর ও ডিকেআইবিসহ রৌমারী উপজেলার সর্বস্তরের মানুষ রূহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।