জামালপুরের ইসলামপুরে আওয়াল (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। আওয়াল উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চতলাপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
জানা যায়, শনিবার রাতে আওয়াল মিয়া বাড়ির পাশে রাস্তার মোড়ে চা খেতে গিয়ে আর বাড়ি ফেরেনি।
রোববার সকালে বাড়ির পাশে মৃত লাশ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন । কে বা কারা তাকে খুন করছে তা নির্ণয় করতে পারেনি পরিবার ও স্থানীয় লোকজন।
ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: সুমন মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে সুরতহালে দেখা যায় ছেলেটিকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।






