কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজের এক দিন পর ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখোলা গ্রামের বালুবন বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হোসেনপুর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের পদুরগাতি গ্রামের আয়াত আলীর ছেলে রাসেল মিয়া (২৪) গত শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে রোববার সকালে বালুবন বিলে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হামপাতালের মর্গে পাঠায়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।






